ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ, রিপাবলিকানদের জয়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সিনেটে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধে মার্কিন অংশগ্রহণ সীমিত করার একটি প্রস্তাব রিপাবলিকানদের বিরোধিতায় ভেস্তে গেছে। ডেমোক্র্যাটদের উত্থাপিত এই ‘ওয়ার পাওয়ার রেজোলিউশন’ বা যুদ্ধ ক্ষমতা প্রস্তাবটি ৫২-৪৭ ভোটে প্রত্যাখ্যাত হয়।

প্রস্তাবটির মূল লক্ষ্য ছিল কংগ্রেসের সুনির্দিষ্ট অনুমোদন ছাড়া মধ্যপ্রাচ্যের এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ বন্ধ করা। ভোটাভুটিতে কেন্টাকির সিনেটর র‌্যান্ড পল বাদে বাকি সব রিপাবলিকান সদস্য প্রস্তাবটির বিপক্ষে অবস্থান নেন। অন্যদিকে, পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান দলীয় অবস্থানের বাইরে গিয়ে প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, রিপাবলিকানদের এই অবস্থান মূলত ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধকালীন কৌশলের প্রতি তাদের নিরঙ্কুশ সমর্থনের বহিঃপ্রকাশ। চলতি বছরে এ নিয়ে চতুর্থবারের মতো ডেমোক্র্যাটরা এমন প্রস্তাব আনলেও প্রতিবারই তা ব্যর্থ হলো। তবে ডেমোক্র্যাটিক নেতারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষা এবং কংগ্রেসের কর্তৃত্ব রক্ষায় তারা এ ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি ট্যাংক ও সামরিক স্থাপনায় হিজবুল্লাহর জোরালো হামলা

মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ, রিপাবলিকানদের জয়

আপডেট সময় : ০৩:২৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬