আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সংলাপ আয়োজনের উদ্যোগ নেওয়ায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। তেহরানে সফররত পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই ধন্যবাদ জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় আরাগচি উল্লেখ করেন, দুই দেশের মধ্যকার গভীর ও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন ঘটেছে এই সংলাপের মাধ্যমে। পাকিস্তানের ‘আন্তরিক সহযোগিতার’ প্রশংসা করে তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠায় উভয় দেশই অভিন্ন অঙ্গীকারবদ্ধ।
উল্লেখ্য, বিমানবন্দরে জেনারেল আসিম মুনিরকে উষ্ণ অভ্যর্থনা জানানোর একটি ভিডিও শেয়ার করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে তারা একসঙ্গে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ। দ্বিপাক্ষিক এই আলোচনা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
রিপোর্টারের নাম 


















