রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় চলন্ত যানবাহনে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগে এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আমিনুল ইসলাম (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আমিনুলের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় আগে থেকেই একাধিক ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী এলাকায় বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন চলন্ত যানবাহনে যাত্রী ও চালকদের জিম্মি করে ছিনতাই করে আসছিলেন। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ।
রিপোর্টারের নাম 
























