ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মার্কিন অবরোধের জবাবে লোহিত সাগর বন্ধের হুঁশিয়ারি ইরানের

ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ অব্যাহত থাকলে লোহিত সাগরসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক পথগুলো বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। বুধবার ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল লোহিত সাগরই নয়, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরেও সব ধরনের বাণিজ্য অচল করে দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এই কঠোর বার্তা দেওয়া হয়।

ইরানি সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান আলী আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারের নিরাপত্তা বিঘ্নিত করে, তবে একে বর্তমান যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ আরোপের ঘোষণা দেন। এই উত্তেজনার মধ্যেই ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, জাতীয় সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় তারা যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পিছপা হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান দ্বন্দ্বে মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান

মার্কিন অবরোধের জবাবে লোহিত সাগর বন্ধের হুঁশিয়ারি ইরানের

আপডেট সময় : ১০:১৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬