ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

লোহিত সাগরের বাণিজ্য পথ বন্ধের হুঁশিয়ারি দিল ইরান

মার্কিন নৌ-অবরোধের পাল্টা জবাব হিসেবে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যদি ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকে, তবে পারস্য উপসাগর ও ওমান সাগরের পাশাপাশি লোহিত সাগর দিয়ে কোনো ধরনের পণ্য পরিবহন করতে দেওয়া হবে না।

ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টারের প্রধান আলী আবদোল্লাহি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরান তার জাতীয় সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় যেকোনো চরম পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। মার্কিন এই পদক্ষেপকে তিনি যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল বলে অভিহিত করেন।

মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের এই কড়া অবস্থানের পর ওই অঞ্চলে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে জোর: বাণিজ্যমন্ত্রীর সাথে তুর্কি রাষ্ট্রদূতের বৈঠক

লোহিত সাগরের বাণিজ্য পথ বন্ধের হুঁশিয়ারি দিল ইরান

আপডেট সময় : ০৭:৫৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬