ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ইরানকে অস্ত্র না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন, দাবি ডোনাল্ড ট্রাম্পের

ইরানের কাছে কোনো ধরনের অস্ত্র সরবরাহ না করার বিষয়ে চীন একমত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে পাঠানো এক চিঠিতে তেহরানকে অস্ত্র না দেওয়ার বিশেষ অনুরোধ জানিয়েছিলেন তিনি। এরপরই ট্রাম্পের পক্ষ থেকে এমন দাবি সামনে এলো।

এর আগে বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, ইরানকে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে জানান, হরমুজ প্রণালী স্থায়ীভাবে উন্মুক্ত করার সিদ্ধান্তে চীন অত্যন্ত খুশি। তিনি আরও উল্লেখ করেন যে, সংঘাতের চেয়ে পারস্পরিক আলোচনার মাধ্যমে কাজ করা অনেক বেশি ফলপ্রসূ, তবে প্রয়োজনে যুক্তরাষ্ট্র যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে জোর: বাণিজ্যমন্ত্রীর সাথে তুর্কি রাষ্ট্রদূতের বৈঠক

ইরানকে অস্ত্র না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন, দাবি ডোনাল্ড ট্রাম্পের

আপডেট সময় : ০৭:৫৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬