ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে সরকারি বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি সহায়তা প্রদান শুরু হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-১ মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৭ হাজার কৃষককে বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার প্রদান করা হচ্ছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম। অনুষ্ঠানে কৃষকদের হাতে কৃষি উপকরণ তুলে দিয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গোবিন্দ মন্ডল জানান, সরকারের এই উদ্যোগের ফলে প্রান্তিক চাষিদের আবাদ খরচ কমবে এবং সময়মতো উপকরণ পাওয়ায় আউশের ফলন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান অতিথিরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে জোর: বাণিজ্যমন্ত্রীর সাথে তুর্কি রাষ্ট্রদূতের বৈঠক

বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে সরকারি বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আপডেট সময় : ০৭:৫২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬