চলমান আন্দোলনের পরবর্তী রূপরেখা ও নতুন কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে বৈঠকে বসতে যাচ্ছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টায় একই স্থানে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
বুধবার জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে আন্দোলনের গতিধারা বজায় রাখতে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এর আগে, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গত ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে সপ্তাহব্যাপী গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জোটটি। ঢাকার জাতীয় সেমিনারসহ বিভিন্ন জেলা ও মহানগরে তাদের এই কর্মসূচি পরিচালিত হয়। আগামীকালের বৈঠকে নতুন কী ধরনের কর্মসূচি আসে, সেদিকেই এখন রাজনৈতিক মহলের নজর।
রিপোর্টারের নাম 

























