ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

তেল মজুত রেখেও বিক্রি বন্ধ: গোমস্তাপুরে ফিলিং স্টেশনকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পর্যাপ্ত জ্বালানি তেল মজুত থাকা সত্ত্বেও তা বিক্রি না করার অপরাধে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত ‘মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশন’-এ অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দেখা যায়, ফিলিং স্টেশনটি তেল বিক্রি বন্ধ রাখলেও তাদের স্টোরেজে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোল, ১৪৬ লিটার অকটেন এবং ৫৭৭ লিটার ডিজেল মজুত ছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় এই দণ্ড প্রদান করা হয়। প্রশাসন জানিয়েছে, কৃত্রিম সংকট তৈরি করে জনভোগান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সময় বাঁচাতে প্রতিটি উপজেলায় হচ্ছে আধুনিক পরীক্ষা কেন্দ্র

তেল মজুত রেখেও বিক্রি বন্ধ: গোমস্তাপুরে ফিলিং স্টেশনকে জরিমানা

আপডেট সময় : ০৬:৩৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬