পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরব, কাতার ও তুরস্কসহ তিনটি বন্ধুপ্রতিম দেশে চার দিনের এক গুরুত্বপূর্ণ সফর শুরু করতে যাচ্ছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে। আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এমন এক সময়ে এই সফরের ঘোষণা এলো যখন ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনার প্রস্তুতি চলছে। এর আগে গত শনিবার সেখানে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, আগামী কয়েক দিনের মধ্যে ইসলামাবাদে বিশেষ কিছু ঘটতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরব ও কাতারে শাহবাজ শরিফের সফর হবে মূলত দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে। সফরকালে তিনি তুরস্কের ‘আনতালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে’ অংশ নেবেন এবং সেখানে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়িপ এরদোয়ানসহ বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।
রিপোর্টারের নাম 























