মার্কিন নৌবাহিনীর বাধার মুখে ফিরে যেতে বাধ্য হয়েছে ইরানের অন্তত আটটি তেলবাহী ট্যাংকার। সোমবার থেকে শুরু হওয়া এক অভিযানে এসব নৌযানকে তাদের গন্তব্যে পৌঁছাতে দেওয়া হয়নি বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, মার্কিন নৌবাহিনী রেডিও বার্তার মাধ্যমে ট্যাংকারগুলোর ক্রুদের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের গতিপথ পরিবর্তন করে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। মার্কিন বাহিনীর এই নির্দেশ পাওয়ার পর প্রতিটি ট্যাংকারই কোনো প্রকার প্রতিরোধ ছাড়াই ফিরে গেছে।
সংবাদমাধ্যমটি আরও উল্লেখ করেছে যে, এই অভিযানে কোনো জাহাজেই মার্কিন সেনাদের সরাসরি আরোহণ বা তল্লাশির প্রয়োজন পড়েনি। মূলত ইরানের ওপর ঘোষিত মার্কিন নৌ-অবরোধ কঠোরভাবে কার্যকর করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 



















