যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা বা যুদ্ধের পরিস্থিতি এখন প্রায় সমাপ্তির পথে। ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন যে, আগামী দিনগুলোতে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার বিশ্বাস এই সংঘাত এখন একদম শেষ পর্যায়ে চলে এসেছে। অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, সমুদ্রপথে ইরানের সব ধরনের অর্থনৈতিক বাণিজ্যের ওপর কঠোর অবরোধ আরোপ করা হয়েছে। মার্কিন বাহিনীর দাবি, মধ্যপ্রাচ্যের জলসীমায় তারা নিজেদের আধিপত্য বজায় রেখেছে এবং ইরানি বন্দরগুলোতে অবরোধ সম্পূর্ণরূপে কার্যকর করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















