ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ইরানের সব সমুদ্রবন্দরে মার্কিন অবরোধ: কড়া নজরদারিতে ইউএস নেভি

ইরানের সমুদ্রবন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন অবরোধ কঠোরভাবে কার্যকর করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ওয়াশিংটন জানিয়েছে, এই নিষেধাজ্ঞা কেবল নির্দিষ্ট কোনো দেশের জন্য নয়, বরং ইরানের বন্দরে যাতায়াতকারী বিশ্বের যে কোনো দেশের জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই অবরোধ নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করেছে মার্কিন নৌবাহিনী। প্রতিটি ডেস্ট্রয়ারে দক্ষ নাবিকদের একটি বিশাল দল সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে বলে জানানো হয়েছে।

সেন্টকম প্রধান দাবি করেছেন, অবরোধ শুরু হওয়ার মাত্র ৩৬ ঘণ্টার মধ্যেই ইরানের সমুদ্রপথের অর্থনৈতিক বাণিজ্য প্রায় স্থবির হয়ে পড়েছে। ইরানের অর্থনীতির সিংহভাগ সমুদ্রপথের বাণিজ্যের ওপর নির্ভরশীল হওয়ায় এই পদক্ষেপ দেশটিকে বড় ধরনের আর্থিক চাপে ফেলবে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের জলসীমায় নিজেদের সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখতে এবং ইরানের অর্থনৈতিক লেনদেন বন্ধ করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়ম ও বিধিমালা লঙ্ঘন: বরিশালে দুই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

ইরানের সব সমুদ্রবন্দরে মার্কিন অবরোধ: কড়া নজরদারিতে ইউএস নেভি

আপডেট সময় : ১০:৪১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬