কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহর ওপর চট্টগ্রামে সংঘটিত মব সন্ত্রাস ও হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় যুবশক্তি। সংগঠনটি এই ঘটনাকে অগণতান্ত্রিক এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে অভিহিত করেছে।
জানা গেছে, চট্টগ্রামের সাবেক মেয়র মনজুর আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে হাসনাত আব্দুল্লাহ এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হন। জাতীয় যুবশক্তি এক বিবৃতিতে জানায়, রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক, কিন্তু মব সৃষ্টির মাধ্যমে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে হেনস্তা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে আরও বলা হয়, মনজুর আলম অতীতে বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকলেও বর্তমানে তাকে কেন্দ্র করে যে অসহিষ্ণুতা দেখানো হয়েছে, তা দুঃখজনক।
জাতীয় যুবশক্তি এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সাথে দেশের বর্তমান স্থিতিশীলতা বজায় রাখতে সকল রাজনৈতিক পক্ষকে সহনশীলতা প্রদর্শন এবং সুস্থ ধারার রাজনৈতিক চর্চা বজায় রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
রিপোর্টারের নাম 

























