ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

বরগুনার আমতলীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

বরগুনার আমতলীতে একটি দ্রুতগামী ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আমতলী উপজেলার সোনাখালী গ্রামের মো. মিরাজুল ইসলাম মাসুম (৩৫) এবং পটুয়াখালীর মহিপুর থানার মহিষডাঙ্গা গ্রামের মো. বেল্লাল হোসেন (৩৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহিষকাটা বাজার থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা আমতলীর দিকে আসছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মিরাজুলকে পটুয়াখালী এবং বেল্লালকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তাদের মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের ফুলপুরে সংস্কারের অভাবে বিধ্বস্ত সড়ক যোগাযোগ, জনদুর্ভোগ চরমে

বরগুনার আমতলীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

আপডেট সময় : ০৯:৩৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬