ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তারেক রহমানের নতুন পরিকল্পনা: বিমান প্রতিমন্ত্রী

আগামীতে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও সচ্ছলতা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার দুপুরে জামালপুরের ইসলামপুরে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত করতে বিএনপি সরকারের পক্ষ থেকে এই বিশেষ কার্যক্রম শুরু করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, এই কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে বীজ, সার ও কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সংগ্রহ করতে পারবেন। এছাড়া ফসল বিক্রি, সহজ শর্তে কৃষিঋণ ও বিমা সুবিধাসহ নানা ধরনের আধুনিক সুযোগ-সুবিধা এই কার্ডের মাধ্যমে নিশ্চিত করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য বৈষম্য দূর করার আহ্বান আইনমন্ত্রীর

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তারেক রহমানের নতুন পরিকল্পনা: বিমান প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৫:৫৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬