ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৯ মৌয়ালের মধ্যে ৭ জন উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়া ৯ জন মৌয়ালের মধ্যে ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে তাদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে বন বিভাগ। তবে এখনও দুইজন মৌয়াল নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে, যাদের মধ্যে একজন ভারতের বন বিভাগের হেফাজতে রয়েছেন।

উদ্ধার হওয়া মৌয়ালরা জানান, গত ১ এপ্রিল তারা বৈধ অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছিলেন। ৮ এপ্রিল হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ভারতীয় জলসীমায় চলে যায়। সেখানে তারা কয়েকদিন অভুক্ত অবস্থায় বনের ভেতর টিকে ছিলেন। পরে একটি ভেলা তৈরি করে কৌশলে বাংলাদেশের সীমান্তে প্রবেশের চেষ্টা করলে বন বিভাগের টহল দল তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান জানান, উদ্ধারকৃতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ বাকি মৌয়ালদের সন্ধানে বন বিভাগ ও স্থানীয় জেলেরা অভিযান চালিয়ে যাচ্ছেন। এছাড়া ভারতীয় হেফাজতে থাকা মৌয়ালকে ফিরিয়ে আনার বিষয়েও প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া শুরু করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের ফুলপুরে সংস্কারের অভাবে বিধ্বস্ত সড়ক যোগাযোগ, জনদুর্ভোগ চরমে

সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৯ মৌয়ালের মধ্যে ৭ জন উদ্ধার

আপডেট সময় : ১১:৪১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬