ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ট্রাম্পকে ব্যঙ্গ করে ভিডিও প্রকাশ, ইরানের ইউটিউব অ্যাকাউন্ট স্থগিত

ইরানের একটি ইউটিউব অ্যাকাউন্ট স্থগিত করে দেওয়ায় তেহরান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে এবং ‘ইরান জিতেছে’ দাবি করে লেগো-স্টাইলের একটি এআই ভিডিও প্রকাশের পর ইউটিউব কর্তৃপক্ষ ওই অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়।

‘এক্সপ্লোসিভ মিডিয়া’ নামে পরিচিত গ্রুপটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছে যে, ‘সহিংস কনটেন্ট’ ছড়ানোর অভিযোগে ইউটিউব তাদের অ্যাকাউন্ট স্থগিত করেছে। তবে তাদের অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে কার্যক্রম এখনো চালু রয়েছে। স্থগিতের বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করে শুক্রবার এক পোস্টে গ্রুপটি প্রশ্ন তোলে – তাদের লেগো-ধাঁচের অ্যানিমেশন কি আসলেই সহিংস?

এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, এই পদক্ষেপটি ইরানবিরোধী কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ভূমিকা আড়াল করার একটি প্রচেষ্টা। এই ঘটনাটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক ব্যঙ্গ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে দেশীয় সাংস্কৃতিক সংসদের বর্ষবরণ উৎসব

ট্রাম্পকে ব্যঙ্গ করে ভিডিও প্রকাশ, ইরানের ইউটিউব অ্যাকাউন্ট স্থগিত

আপডেট সময় : ০৯:২৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬