মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ অবরোধ সত্ত্বেও ইরান-সম্পৃক্ত চারটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে জাহাজ ট্র্যাকিং ডেটা বিশ্লেষণে জানা গেছে। বিবিসি ভেরিফাই-এর বিশ্লেষণে দেখা গেছে, অবরোধ কার্যকর হওয়ার পরও এসব জাহাজ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচল অব্যাহত রেখেছে।
মেরিনট্রাফিক-এর তথ্য অনুযায়ী, ‘ক্রিস্টিয়ান্না’ নামের একটি বাল্ক ক্যারিয়ার ইরানের বান্দার ইমাম খোমেইনি বন্দর থেকে যাত্রা করে সোমবার প্রণালীটি অতিক্রম করে। ‘রিচ স্ট্যারি’ নামের আরেকটি জাহাজ, যা ইরান-সম্পর্কিত বাণিজ্যের কারণে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পূর্বদিকে যাত্রা করে প্রণালী পার হয়।
এছাড়াও ‘মুরলিকিশান’ নামের একটি ট্যাংকার, যা একই কারণে নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে, চীনের লানশান থেকে যাত্রা করে পশ্চিমমুখী হয়ে হরমুজ প্রণালী অতিক্রম করে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এটি ইরানের কেশম দ্বীপের পূর্বে অবস্থান করছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘এলপিস’ নামের আরেকটি ট্যাংকার মঙ্গলবার ইরানের বুশেহর বন্দর থেকে এসে পূর্বমুখী হয়ে প্রণালীটি পার হয়। তবে এর গন্তব্য এখনও অজানা।
এই জাহাজগুলো নিজেদের অবস্থান গোপন করতে ভুয়া লোকেশন তথ্য বা ‘স্পুফিং’ ব্যবহার করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ঘোষণা দেয় যে, সোমবার জিএমটি সময় ১৪:০০ থেকে ইরানের বন্দরগামী ও বহির্গামী সব নৌযানে অবরোধ আরোপ করা হবে। তবে ইরান-বহির্ভূত বন্দরের জন্য হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজের চলাচলে কোনো বাধা দেওয়া হবে না বলেও জানানো হয়।
রিপোর্টারের নাম 






















