ঢাকা ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ নেই: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, কৃষক কার্ড বিতরণে কোনো রকম রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কৃপালপুর গ্রামে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে ঝিনাইদহে কৃষক কার্ড উদ্বোধন করা হয়েছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশের ১০টি জেলায় পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় শৈলকূপা উপজেলার কৃপালপুর কলুরভিটা মাঠে ভার্চ্যুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, কৃষক, প্রশাসন এবং পুলিশ বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর গ্রামের ১ হাজার ৫৯৮ জন কৃষকের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে মন্দিরের উঠান থেকে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ নেই: আইনমন্ত্রী

আপডেট সময় : ০৭:০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬