ঢাকা ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে কাতার: কোনো শর্তে এটি বন্ধ রাখা যাবে না

কাতার জানিয়েছে, হরমুজ প্রণালীর নিরাপত্তা কোনো পক্ষের দ্বারা হুমকির মুখে পড়তে পারে না এবং এটি পুনরায় চালু করার ক্ষেত্রে কোনো শর্ত আরোপ করা উচিত নয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, প্রণালিটি পুনরায় খুলে দিতে এবং এর বন্ধ থাকার নেতিবাচক প্রভাব দূর করতে তারা অংশীদার দেশগুলোর সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে।

আল-আনসারি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা সকলের দায়িত্ব এবং কোনো পক্ষই এর স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে না। তিনি আরও বলেন, এই সংকটের সমাধান আঞ্চলিকভাবে হওয়া উচিত, যেখানে উপকূলীয় দেশগুলো এবং যেসব দেশ এই প্রণালীর ওপর নির্ভরশীল, তাদের সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে।

তিনি জানান, পাকিস্তানে এই বিষয়ে নতুন দফা আলোচনার সম্ভাবনা রয়েছে এবং কাতার এসব কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করছে। শুরু থেকেই কাতার একটি স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব দিয়ে আসছে, যা যুদ্ধবিরতিকে শক্তিশালী করবে এবং সকলের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। বর্তমানে উত্তেজনা কমাতে এবং মধ্যস্থতা প্রচেষ্টা সফল করতে আঞ্চলিক পর্যায়ে জোরালো যোগাযোগ অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১১ ইসরাইলি সেনা আহত, আশঙ্কাজনক ৩

হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে কাতার: কোনো শর্তে এটি বন্ধ রাখা যাবে না

আপডেট সময় : ০৭:০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬