ঢাকা ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের চাপের মুখেও নিজেদের শক্তিশালী অবস্থানে দেখছে ইরান: বিশ্লেষক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে ইরান প্রস্তুত থাকলেও দীর্ঘদিনের চাপ ও হুমকি মোকাবিলায় নিজেদের শক্ত অবস্থানে দেখছে তেহরান। এমনটাই জানিয়েছেন এক বিশ্লেষক। আলজাজিরার খবরে বলা হয়েছে, ইরানি থিংক ট্যাংক ডিপ্লোহাউসের পরিচালক হামিদ রেজা গোলামজাদেহ এই মন্তব্য করেছেন।

তিনি আলজাজিরাকে জানান, যদিও উভয় পক্ষ আলোচনায় আগ্রহ দেখাচ্ছে, তবে মূল বিষয়ে এখনও অনেক মতপার্থক্য রয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের চরমপন্থি মনোভাব দীর্ঘকাল ধরে সামরিক বিকল্পকে সামনে রেখেছিল, যা এখন বাস্তবে রূপ নিয়েছে এবং এতে ইরানের আত্মবিশ্বাস আরো বেড়েছে।

গোলামজাদেহ বলেন, ‘ইরান মনে করে তারা টিকে গেছে, আর সেটিই তাদের আলোচনার টেবিলে আরো শক্তিশালী করেছে।’ তার মতে, দুই দশক ধরে চলা সামরিক হুমকি মোকাবিলা করার পর তেহরান এখন চাপের মুখে কোনো ছাড় দেওয়ার প্রয়োজনীয়তা খুব কমই অনুভব করছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রও নিজস্ব সীমাবদ্ধতার মুখে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, ‘যুক্তরাষ্ট্র সহজে কিছু ছাড় দিতে অভ্যস্ত নয়, এবং তারা তাদের সামরিক অভিযানে ব্যর্থতা স্বীকার করতেও চায় না।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১১ ইসরাইলি সেনা আহত, আশঙ্কাজনক ৩

যুক্তরাষ্ট্রের চাপের মুখেও নিজেদের শক্তিশালী অবস্থানে দেখছে ইরান: বিশ্লেষক

আপডেট সময় : ০৬:৫৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬