ঢাকা ১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালির নিরাপত্তা: ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ উদ্যোগ

হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ফ্রান্স ও যুক্তরাজ্য যৌথভাবে একটি ভিডিও কনফারেন্সের আয়োজন করতে যাচ্ছে। আলজাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এমন দেশগুলো অংশ নেবে যারা একটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক মিশনে অবদান রাখতে আগ্রহী।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কার্যালয় থেকে জানানো হয়েছে, এই বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বৈঠকে হরমুজ প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে কীভাবে নৌ চলাচলের স্বাধীনতা পুনঃস্থাপন করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

গত কয়েক সপ্তাহ ধরে ফ্রান্স ও যুক্তরাজ্য একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর মূল লক্ষ্য হলো তেলবাহী ট্যাংকার ও কন্টেইনার জাহাজগুলোকে নিরাপদে এই প্রণালী পারাপারে সহায়তা করা। এই উদ্যোগের অংশ হিসেবে জাহাজগুলোকে এসকর্ট দেওয়ার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে, যাতে গুরুত্বপূর্ণ এই জলপথে নিরাপদ চলাচল নিশ্চিত করা যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১১ ইসরাইলি সেনা আহত, আশঙ্কাজনক ৩

হরমুজ প্রণালির নিরাপত্তা: ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ উদ্যোগ

আপডেট সময় : ০৬:৫৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬