ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতিতে দ্বিধাগ্রস্ত ইসরাইলিরা: জরিপে নতুন তথ্য

জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের একটি সাম্প্রতিক জরিপে উঠে এসেছে যে, ইসরাইলি জনগণ চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে ক্লান্ত হলেও দেশটির দুই-তৃতীয়াংশ মানুষ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির বিরোধিতা করছে।

জরিপকারীরা জানান, গত ৯ ও ১০ এপ্রিল তারা এক হাজার ৩১২ জন ইসরাইলির ওপর এই সমীক্ষা পরিচালনা করেন। এদের মধ্যে এক হাজার ৮৪ জন ইহুদি এবং ২২৮ জন আরব ছিলেন।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে বেশিরভাগই মনে করেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক হামলায় ইরান বা লেবাননের হিজবুল্লাহ কোনোটিই এখনো গুরুতরভাবে দুর্বল হয়নি।

প্রায় ৩৯.৫ শতাংশ উত্তরদাতা মনে করেন যে, তেহরানের ওপর হামলা অব্যাহত রাখা উচিত। অন্যদিকে, ৪১.৪ শতাংশ উত্তরদাতা যুদ্ধবিরতি মেনে চলার পক্ষে মত দিয়েছেন।

নিজেদের বর্তমান অনুভূতি সম্পর্কে জানতে চাইলে, এক-তৃতীয়াংশ উত্তরদাতা ‘হতাশা’ শব্দটি বেছে নিয়েছেন। এর পরেই রয়েছে ‘বিভ্রান্তি’ এবং ‘রাগ’। ‘আশা’ ছিল চতুর্থ স্থানে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রের সমস্যা বাড়বে: ইরানের প্রেসিডেন্ট

যুদ্ধবিরতিতে দ্বিধাগ্রস্ত ইসরাইলিরা: জরিপে নতুন তথ্য

আপডেট সময় : ০৩:৫০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬