মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে তেহরানের জন্য এখনও চুক্তিতে আসার সুযোগ রয়েছে। ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ সত্ত্বেও এই সুযোগ বহাল আছে বলে তিনি জানান।
ইরান এই মার্কিন নৌ-অবরোধকে ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যায়িত করেছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল লক্ষ্য করে নেওয়া এই মার্কিন পদক্ষেপের প্রতিবাদে তেহরানে হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেছে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) মঙ্গলবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে পাকিস্তান চলতি সপ্তাহে ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তাব দিয়েছে।
রিপোর্টারের নাম 





















