ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালীর অবাধ নৌ-চলাচলে অস্ট্রেলিয়ার আগ্রহ

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেছেন, ক্যানবেরা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা বজায় রাখার পক্ষে এবং এ লক্ষ্যে ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো মিত্র দেশগুলোর সঙ্গে কাজ করছে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্লেস এই মন্তব্য করেন। হরমুজ প্রণালিতে ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের প্রতি অস্ট্রেলিয়ার সমর্থন আছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রিচার্ড মার্লেস বলেন, ‘স্বাভাবিকভাবেই আমরা হরমুজ প্রণালি দিয়ে নৌ-চলাচলের স্বাধীনতা দেখতে চাই। এই প্রণালি উন্মুক্ত রাখা এবং বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের শৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আমরা গভীরভাবে আগ্রহী।’

তবে তিনি আরও উল্লেখ করেন যে, অস্ট্রেলিয়া হরমুজ প্রণালি পুনরায় সচল করার প্রচেষ্টায় তখনই অবদান রাখবে যদি যুদ্ধবিরতি স্থায়ী হয়।

তিনি বলেন, ‘বর্তমানে পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। যুদ্ধবিরতির বাকি সময়ে কী ঘটে এবং হরমুজ প্রণালির পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, কোনো উদ্যোগ শুরু করার আগে আমাদের তা পর্যবেক্ষণ করতে হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডন আরএমসি ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট: সেমিফাইনালে এনআরবিসি, প্রাইম, সিটি ও ইস্টার্ন ব্যাংক

হরমুজ প্রণালীর অবাধ নৌ-চলাচলে অস্ট্রেলিয়ার আগ্রহ

আপডেট সময় : ০৩:৫০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬