মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্যে চার দফা একটি প্রস্তাব পেশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া এই তথ্য জানিয়েছে।
আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে এক বৈঠকে শি জিনপিং এই প্রস্তাব তুলে ধরেন। সিনহুয়া জানায়, এই প্রস্তাবে ‘শান্তিপূর্ণ সহাবস্থান’, ‘জাতীয় সার্বভৌমত্ব’ এবং ‘আন্তর্জাতিক আইনের শাসনের’ ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি, নিরাপত্তা ও উন্নয়নের মধ্যে সমন্বয় সাধনের প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, শি জিনপিং বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে আন্তরিকভাবে সম্মান করা উচিত।’
রিপোর্টারের নাম 
























