ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

চলমান যুদ্ধে ইরানের প্রাথমিক ক্ষয়ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার: তেহরান

চলমান সংঘাতে ইরানের প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২৭০ বিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছে দেশটি। তবে সরকারের একজন মুখপাত্র সতর্ক করে বলেছেন, এটি কেবল একটি প্রাথমিক হিসাব এবং চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হতে পারে। এই বিপুল আর্থিক ক্ষতির বিষয়টি আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার আরআইএ নভোস্তি এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাতেমে মোহাজেরানি এই হিসাব তুলে ধরেন। মোহাজেরানি জানান, তাদের আলোচনাকারী দল যেসব বিষয় নিয়ে কাজ করছে এবং ইসলামাবাদ বৈঠকেও যা গুরুত্ব পেয়েছে, তার মধ্যে অন্যতম হলো যুদ্ধের ক্ষতিপূরণ।

তিনি আরও বলেন, সাধারণত ক্ষয়ক্ষতির হিসাব বেশ কয়েকটি স্তরে পরীক্ষা করতে হয়। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের বর্তমান ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২৭০ বিলিয়ন ডলার ধরা হয়েছে, যা দেশের অর্থনীতিতে একটি বিশাল ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। এই ক্ষতিপূরণের দাবি ভবিষ্যতে আন্তর্জাতিক ফোরামে একটি বড় আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমধ্যসাগরে মৃত্যুঝুঁকি ও লিবিয়ার ‘গেম ঘরে’ বন্দি বাংলাদেশিরা

চলমান যুদ্ধে ইরানের প্রাথমিক ক্ষয়ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার: তেহরান

আপডেট সময় : ০২:৩৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬