ঢাকা ০৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ধাক্কাধাক্কির ভিডিও নিয়ে ভুল বোঝাবুঝির অবসান, এ্যানিকে নিয়ে যা বললেন মাসুদ অরুন

সম্প্রতি একটি খাল খনন কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সাথে সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের ধাক্কাধাক্কির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হলেও অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুন। সোমবার এ্যানির সাথে সাক্ষাতের পর একটি ছবি শেয়ার করে তিনি যাবতীয় ভুল বোঝাবুঝির অবসান ঘটান।

মাসুদ অরুন তার ফেসবুক পোস্টে জানান, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং ভ্রাতৃতুল্য। খাল খনন কর্মসূচিতে তাদের মধ্যে কেবল কুশল বিনিময় ও করমর্দন হয়েছিল। তিনি দাবি করেন, অনুষ্ঠানের অতিরিক্ত ভিড়ের মধ্যে স্বাভাবিক ধাক্কাধাক্কিকে পুঁজি করে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটি ধারণ করে ছড়িয়ে দিয়েছে। এটি তাদের দীর্ঘদিনের ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্ক নষ্ট করার একটি অপচেষ্টা মাত্র।

তিনি আরও উল্লেখ করেন যে, রাজনৈতিক কর্মসূচিতে বিশৃঙ্খলা এড়াতে এবং সংহতি বজায় রাখতে তারা সবসময় সচেষ্ট। অসাধু উদ্দেশ্যে ছড়ানো ওই ভিডিওটি নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে অনুরোধ জানান। এই সাক্ষাতের মাধ্যমে ভাইরাল হওয়া সেই অস্বস্তিকর পরিস্থিতির অবসান ঘটল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

ধাক্কাধাক্কির ভিডিও নিয়ে ভুল বোঝাবুঝির অবসান, এ্যানিকে নিয়ে যা বললেন মাসুদ অরুন

আপডেট সময় : ০৩:৩১:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬