ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে ১ জন নিহত, আহত ২০

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ২০ জন। গুরুতর আহত পিকআপের চালক ও হেলপারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, তবে অবস্থার অবনতি হওয়ায় তাদের জেলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে টেকেরহাট মহাসড়কের আড়ুয়াকান্দি বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের আহত যাত্রীদের উদ্ধারের তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিগঞ্জ এলাকা থেকে বাঙ্গি ফলভর্তি পিকআপ গাড়িটি ভাঙ্গা উপজেলার আরুয়াকান্দি মাঠসংলগ্ন সেতু পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী শাহজালাল পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। শাহজালাল পরিবহনের বাসটি উল্টে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের অজ্ঞাতনামা এক যাত্রী নিহত হন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসন: বিশ্বনেতাদের জরুরি হস্তক্ষেপ চাইলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস

ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে ১ জন নিহত, আহত ২০

আপডেট সময় : ০১:৩৬:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬