মাদারীপুরের ডাসার উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর মেলকাই এলাকায় চলন্ত অবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে সাকুরা পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার এই ঘটনা ঘটে। বাসটি ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।
দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে কালকিনি ও মাদারীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। খবর পেয়ে কালকিনি ও ডাসার থানা পুলিশ এবং মাদারীপুর ও কালকিনি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি উদ্ধার কাজে সেনাবাহিনীর একটি দলও অংশ নেয়।
স্থানীয়দের ধারণা, যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যেতে পারায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবে এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 

























