ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। শনিবার তেল আবিবের হাবিমা স্কয়ারে অনুষ্ঠিত এই বিক্ষোভে আদালতের নির্ধারিত ১ হাজার জনের সীমা অতিক্রম করলেও পুলিশ কোনো হস্তক্ষেপ করেনি। টানা ষষ্ঠ সপ্তাহের মতো আয়োজিত এই বিক্ষোভ মূলত ইরান যুদ্ধের বিরোধিতা, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বিচারব্যবস্থা সংস্কারের উদ্যোগ এবং রক্ষণশীল ধর্মীয় শিক্ষার্থীদের সামরিক সেবা থেকে অব্যাহতির প্রস্তাবের প্রতিবাদে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভের আয়োজকদের দাবি, তেল আবিবে প্রায় ১০ হাজার মানুষ জড়ো হয়েছিল, যদিও বিভিন্ন সংবাদমাধ্যম এই সংখ্যা প্রায় ২ হাজার বলে উল্লেখ করেছে। বিক্ষোভকারীরা আরবি ভাষায় ‘শান্তি, স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার’ স্লোগান দেয়। যদিও ইসরাইলের আদালত ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কার কারণে যেকোনো বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা সীমিত করেছিল, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কিছুটা শিথিলতা আনা হয়। জেরুজালেম, হাইফা এবং দেশের অন্যান্য স্থানেও সরকারবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যেখানে কিছু আটক ও জরিমানার ঘটনাও ঘটেছে।
রিপোর্টারের নাম 























