ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

হামলার পর সৌদি আরবের তেল পাইপলাইন চালু, উৎপাদন স্বাভাবিক

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে যে, পাইপলাইন ও সংশ্লিষ্ট জ্বালানি অবকাঠামোয় হামলার ঘটনার পর দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় স্বাভাবিক হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই হামলার ফলে প্রতিদিন প্রায় ৭ লাখ ব্যারেল তেল পরিবহনে সাময়িক বিঘ্ন ঘটেছিল।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় সৌদি আরব হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমাতে বাধ্য হয়েছিল। বিকল্প হিসেবে পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে অপরিশোধিত তেল লোহিত সাগরের একটি টার্মিনালে পাঠানো শুরু হয়। গত সপ্তাহের হামলার পর উপকূলীয় মানিফা উৎপাদন কেন্দ্র পুনরায় সচল করা হয়েছে, তবে দেশের অভ্যন্তরে খুরাইস তেলক্ষেত্রে মেরামতের কাজ এখনো চলমান রয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘দম’ জয় করছে আমেরিকা, ‘প্রেশার কুকার’ যাচ্ছে লন্ডনে

হামলার পর সৌদি আরবের তেল পাইপলাইন চালু, উৎপাদন স্বাভাবিক

আপডেট সময় : ০৫:২৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬