মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইসলামাবাদে ইরানের সঙ্গে অনুষ্ঠিত শান্তি আলোচনা ভেস্তে যাওয়া নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও, তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি বিশেষ নিবন্ধের লিঙ্ক শেয়ার করেছেন। এই নিবন্ধে বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ইরান যদি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়তে রাজি না হয়, তবে ট্রাম্প প্রশাসন দেশটিকে নৌ অবরোধের মাধ্যমে কোণঠাসা করার সিদ্ধান্ত নিতে পারে।
প্রবীণ মার্কিন সাংবাদিক জন সলোমনের লেখা ওই নিবন্ধটি তার রক্ষণশীল ওয়েবসাইট ‘জাস্ট দ্য নিউজ’-এ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, ইরান যদি হরমুজ প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ না ছাড়ে, তাহলে ট্রাম্প প্রশাসন পাল্টা একটি বড় ধরনের নৌ অবরোধ আরোপের মাধ্যমে ইরানকে চাপের মুখে ফেলতে পারে। এই কৌশলটি ইরানের অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর গভীর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























