ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনা শেষে প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, আলোচনা শুরুর আগেই ইরানের পক্ষ থেকে ‘প্রয়োজনীয় সদিচ্ছা ও আগ্রহ’ দেখানো হয়েছিল, তবে অতীতের দুই যুদ্ধের অভিজ্ঞতার কারণে প্রতিপক্ষের ওপর তাদের কোনো বিশ্বাস ছিল না।
গালিবাফের দাবি, আলোচনার পুরো প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। তার ভাষায়, এই দফার আলোচনায় প্রতিপক্ষ শেষ পর্যন্ত ইরানি প্রতিনিধিদলের বিশ্বাস অর্জন করতে পারেনি।
একই সঙ্গে আলোচনার আয়োজন ও সহায়তার জন্য পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। গালিবাফ বলেন, ‘বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ পাকিস্তানের প্রচেষ্টার জন্য আমি কৃতজ্ঞ এবং তাদের জনগণের প্রতি শুভেচ্ছা জানাই।’
রিপোর্টারের নাম 























