আগামী ৩০ নভেম্বরের পর কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলোতে আবেদন না করার জন্য ভিসাপ্রার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের সঙ্গে বাংলাদেশ সরকারের ভিসা আউটসোর্সিং সংক্রান্ত চুক্তির মেয়াদ ৩০ নভেম্বর শেষ হচ্ছে এবং সরকার তা নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ওই তারিখের পর থেকে এই সেন্টারগুলো কার্যক্রম পরিচালনা করবে না। নতুন ভিসা সেন্টারের ঠিকানা ও বিস্তারিত তথ্য পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।


























