রাজধানীর মতিঝিল ও কমলাপুর এলাকায় অবস্থিত ১৭২টি অটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ না করার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি। রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ২৫ বছর ধরে এই এলাকায় ওয়ার্কশপগুলো পরিচালিত হয়ে আসছে। কোনো প্রকার পুনর্বাসন ছাড়া হঠাৎ করে এসব প্রতিষ্ঠান উচ্ছেদ করা হলে হাজার হাজার শ্রমিক ও তাদের পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়বে। একই সঙ্গে দেশের পরিবহন খাতের মেরামত সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
মানবিক দিক বিবেচনা করে উচ্ছেদ কার্যক্রম অবিলম্বে স্থগিত রাখার আহ্বান জানিয়ে সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম বলেন, এই খাতকে টিকিয়ে রাখতে পরিকল্পিত পুনর্বাসন প্রয়োজন। উচ্ছেদের আগে শ্রমিকদের কর্মসংস্থান ও বিকল্প স্থানের ব্যবস্থা করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
রিপোর্টারের নাম 





















