ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

হবিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা পরিষদ প্রাঙ্গণে জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

ডেঙ্গু ও এডিস মশা প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পরিষদ ও ডাক বাংলো প্রাঙ্গণে এই অভিযান শুরু করা হয়।

উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ’। তিনি জানান, জেলা পরিষদের সকল স্থাপনা ও ডাক বাংলোয় এই কার্যক্রম চালানো হবে। হবিগঞ্জের নাজুক ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমেও শিগগিরই জোর দেওয়া হবে।

এই পরিচ্ছন্নতা অভিযানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অরুণ কৃষ্ণ পাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসবি সাঈদ চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে অবৈধ দখল উচ্ছেদ: যানজট ও ভোগান্তি কমাতে সিটি কর্পোরেশনের অভিযান

হবিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

আপডেট সময় : ০৪:১৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬