জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করে নিজেদের যাত্রা শুরু করেছে। তিনি অভিযোগ করেন, বিএনপি দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে।
রবিবার রাজধানীর কাকরাইলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদরা কোনো নির্দিষ্ট দলের নয়, কিন্তু তাদের নিয়ে রাজনৈতিক স্বার্থে বিভেদ সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, এই আন্দোলনের অংশগ্রহণকারীদের ব্যবহার করে সংসদে প্রভাব বিস্তার এবং অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
এদিকে, বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে রাজপথে নামার প্রস্তুতি রয়েছে এবং গণআন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করা হবে।
রিপোর্টারের নাম 





















