ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

পদ্মানদীতে মিলল নিখোঁজ রিকশাচালকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

রাজবাড়ীতে পদ্মা নদীতে নিখোঁজ রিকশাচালকের ভাসমান লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। নিহত লিটন খান (৪২) একই উপজেলার রাধাকান্তপুর গ্রামের আক্কাস খানের ছেলে। রবিবার সকালে সদর উপজেলার উড়াকান্দা গ্রামের ডাক্তার খানা এলাকা সংলগ্ন পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা সকালে নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে নৌপুলিশ এসে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত লিটন খান রাধাকান্তপুর গ্রামের বাসিন্দা হলেও পার্শ্ববর্তী পাগরীকান্দা গ্রামে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্ত্রী হালিমা বেগম জানান, লিটন শনিবার সন্ধ্যার পর রিকশা নিয়ে বের হন এবং রাত ১০টার পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। সকালে নদীর তীরে ভাসমান লাশের খবর শুনে তিনি লাশটি শনাক্ত করেন।

এলাকাবাসীর ধারণা, লিটনকে হত্যা করে লাশ নদীতে ফেলে রিকশা ছিনতাই করা হয়েছে। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে অবৈধ দখল উচ্ছেদ: যানজট ও ভোগান্তি কমাতে সিটি কর্পোরেশনের অভিযান

পদ্মানদীতে মিলল নিখোঁজ রিকশাচালকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

আপডেট সময় : ০৪:১৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬