ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

পাকিস্তান সফরকালে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় মেলেনি ঐক্যমত্য

পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত ঐতিহাসিক শান্তি আলোচনা কোনো ঐক্যমত্য ছাড়াই শেষ হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তার আপত্তির বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরলেও ইরান মার্কিন শর্ত মানতে রাজি হয়নি। ফলে, যুদ্ধ অবসানে এই উচ্চপর্যায়ের আলোচনা কোনো সমাধান ছাড়াই সমাপ্ত হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত দাবি’ করা থেকে বিরত থাকা উচিত। ইসলামাবাদে আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স বলেন, ‘যুক্তরাষ্ট্র তার রেড লাইন বা যেসব শর্তে ছাড় দিতে রাজি নয়, তা স্পষ্ট করেছে, কিন্তু ইরান আমাদের শর্তে রাজি হয়নি।’ তিনি আরও বলেন, ‘আমরা এমন কোনো অবস্থায় পৌঁছাতে পারিনি, যেখানে ইরানিরা আমাদের শর্তগুলো মেনে নেবে।’

আলোচনার ফলাফল যাই হোক না কেন, বা সীমাবদ্ধতা যাই থাকুক না কেন, পাকিস্তানের পক্ষ থেকে তারা অসাধারণভাবে তাদের দায়িত্ব পালন করেছে বলে উল্লেখ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি এবং অন্যান্য মার্কিন কর্মকর্তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শাল মুনিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবাদ সম্মেলন শেষে ভ্যান্স ও মার্কিন কর্মকর্তারা ওয়াশিংটনের উদ্দেশে রওনা দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমধ্যসাগরে মৃত্যুঝুঁকি ও লিবিয়ার ‘গেম ঘরে’ বন্দি বাংলাদেশিরা

পাকিস্তান সফরকালে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় মেলেনি ঐক্যমত্য

আপডেট সময় : ০৩:১৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬