ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে কিছু বিষয়ে বোঝাপড়া হলেও, দু-তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনো মতপার্থক্য রয়ে গেছে। তিনি বলেন, ‘৪০ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং তা হয়েছে অবিশ্বাস ও সন্দেহের আবহে। এটা স্বাভাবিক যে, আমরা শুরু থেকেই এক বৈঠকে একটি চুক্তিতে পৌঁছানোর আশা করিনি। কেউই তা আশা করেনি।’
এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছিলেন, টানা ২১ ঘণ্টার বৈঠকেও যুক্তরাষ্ট্র ও ইরান কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। তার এই বক্তব্যের পর ইরানি গণমাধ্যমের সঙ্গে বৈঠকের বিষয়ে কথা বলেন বাঘাই। তিনি আরও বলেন, আলোচনার সাফল্য নির্ভর করছে ‘বিপক্ষ দলের আন্তরিকতা ও সদিচ্ছা এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থের স্বীকৃতির ওপর।’
রিপোর্টারের নাম 























