ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

দলীয় বিবেচনায় নয়, মেধায় কৃষক কার্ড: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দলীয় বিবেচনায় কাউকে কৃষক কার্ড দেওয়া হবে না। প্রান্তিক কৃষকদের লক্ষ্য করে এই কার্ড দেওয়া হবে এবং সবাই পর্যায়ক্রমে এর আওতায় আসবেন। রোববার সকালে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।

কৃষিমন্ত্রী আরও জানান, বাংলাদেশের কৃষি খাতকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও কৃষককেন্দ্রিক ব্যবস্থায় রূপান্তরের লক্ষ্যে সরকার ‘কৃষক কার্ড’ কার্যক্রম চালু করতে যাচ্ছে। এই উদ্যোগ কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রত্যেক কৃষকের জন্য একটি সর্বজনীন ডিজিটাল ইউনিক পরিচয়পত্র হিসেবে ‘কৃষক কার্ড’ দেওয়া হবে, যার মাধ্যমে কৃষকেরা ব্যাংকিং সুবিধাসহ বিভিন্ন কৃষিসেবা সহজে নিতে পারবেন। ইতোমধ্যে সোনালী ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট কৃষকের নামে ব্যাংক হিসাব খোলা হয়েছে এবং কার্ড বিতরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মন্ত্রী জানান, ১১ এপ্রিল পর্যন্ত মোট ২২ হাজার ৬৫ জন কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের সংখ্যাই বেশি। প্রাক-পাইলটিং পর্যায়ে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের প্রতি বছর ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি নগদ সহায়তা দেওয়া হবে। এছাড়া কৃষক কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ, সেচ সুবিধা এবং সহজ শর্তে কৃষিঋণ পাওয়া যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেতুর অভাবে রংপুরের তারাগঞ্জে ২০ গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ

দলীয় বিবেচনায় নয়, মেধায় কৃষক কার্ড: কৃষিমন্ত্রী

আপডেট সময় : ০১:৩৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬