ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

সন্দ্বীপ হাসপাতালের উন্নয়নে বিএনপি নেতার ১২ লাখ টাকা অনুদান

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ব্যক্তিগত তহবিল থেকে ১২ লাখ টাকা অনুদান দিয়েছেন বিএনপি নেতা নুরুল মোস্তফা খোকন। দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরাজীর্ণ দশা কাটাতে এবং সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে তিনি এই উদ্যোগ নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অনুদান দেওয়া এই অর্থ দিয়ে হাসপাতালের ভবন নতুন রঙে সাজানো হবে এবং শৌচাগারগুলো সংস্কার করা হবে। এছাড়া রোগীদের বসার সুব্যবস্থার জন্য ইতোমধ্যে ১০০টি চেয়ার কেনা হয়েছে। হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখতে একজন সার্বক্ষণিক আয়া নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। দ্বীপের একমাত্র প্রধান এই হাসপাতালটি দীর্ঘ সময় ধরে চিকিৎসক ও জনবল সংকটে ধুঁকছিল, যার ফলে নিম্ন আয়ের মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি জাতীয় সংসদের দর্শক গ্যালারিতে থাকাকালীন স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে বিভিন্ন হাসপাতালের রুগ্ন দশার কথা শুনে সন্দ্বীপ হাসপাতালের উন্নয়নে এগিয়ে আসার সিদ্ধান্ত নেন এই কাতার প্রবাসী ব্যবসায়ী ও বিএনপি নেতা। তার এই মানবিক উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মাঝে আশার আলো সঞ্চার করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাতিলের হুঁশিয়ারি ইরানের

সন্দ্বীপ হাসপাতালের উন্নয়নে বিএনপি নেতার ১২ লাখ টাকা অনুদান

আপডেট সময় : ০৩:০৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬