ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

চার বছর পর চালু হলো দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার (ওটি) দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। এর ফলে এখন থেকে উপজেলার সাধারণ মানুষ স্থানীয় পর্যায়েই সার্জারি সেবা গ্রহণের সুযোগ পাবেন।

রোববার আনুষ্ঠানিকভাবে অপারেশন থিয়েটারের কার্যক্রম পুনরায় শুরু করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে নিয়মিতভাবে গাইনি ও জেনারেল সার্জারির বিভিন্ন অপারেশন সম্পন্ন করা হবে। এতে রোগীদের জেলা সদরসহ দূরবর্তী হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার ভোগান্তি অনেকাংশে কমবে।

অপারেশন থিয়েটার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমীন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান এবং জেনারেল সার্জারি বিশেষজ্ঞ ডা. এহসানুল হক তন্ময়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন অপারেশন থিয়েটার বন্ধ থাকায় এলাকার মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ছিলেন। এটি পুনরায় চালু হওয়ায় স্থানীয় স্বাস্থ্যসেবার মান উন্নত হবে এবং রোগীরা স্বল্প খরচে সরকারি চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, ‘অপারেশন থিয়েটার সচল হওয়ায় গাইনি ও জেনারেল সার্জারির রোগীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। নিয়মিত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন পর গুরুত্বপূর্ণ এই সেবা পুনরায় চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এবং স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ নিজেই গাড়ি চালিয়ে ঘুরে বেড়ালেন প্রধানমন্ত্রী

চার বছর পর চালু হলো দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার

আপডেট সময় : ১০:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬