বিনামূল্যে দুই হাজারের বেশি কিডনি প্রতিস্থাপন করে নজির সৃষ্টি করা প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের কাছে চাঁদা দাবির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জামায়াত আমির বলেন, ডা. কামরুল ইসলাম কেবল একজন বিশেষজ্ঞ চিকিৎসকই নন, তিনি মানবতার সেবক হিসেবে সর্বমহলে শ্রদ্ধেয়। একটি অশুভ চক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। একজন স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসকের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, এই ধরনের অপরাধীদের কারণে সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। জনস্বার্থেই এই দুষ্টচক্রকে কঠোর হস্তে দমন করা প্রয়োজন। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নিয়ে জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা।
রিপোর্টারের নাম 
























