ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

হামের প্রকোপ রোধে ৪ সিটি করপোরেশনে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ টিকাদান কর্মসূচির পরিধি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় আগামীকাল রোববার থেকে ঢাকার দুই সিটি করপোরেশনসহ ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় একযোগে হাম-রুবেলা (এমআর) টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। এই পর্যায়ে ৪টি মহানগরীর ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হাম প্রতিরোধে গত ৫ এপ্রিল থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছিল। সংক্রমণের ঝুঁকি বিবেচনায় নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে এই কর্মসূচি সম্প্রসারণ করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী এই গণটিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতে এই কার্যক্রম চলবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোনো শিশু আগে এই টিকা দিয়ে থাকলেও চলমান ক্যাম্পেইনের আওতায় পুনরায় টিকা গ্রহণ করতে পারবে। মূলত দেশের শিশুদের হাম ও রুবেলার মতো মারাত্মক রোগ থেকে সুরক্ষা দিতেই সরকারের এই বিশেষ উদ্যোগ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাতিলের হুঁশিয়ারি ইরানের

হামের প্রকোপ রোধে ৪ সিটি করপোরেশনে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার

আপডেট সময় : ০৯:৪৩:১২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬