ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

‘ভবিষ্যতে যেন আর কোনো মায়ের বুক খালি না হয়’: শফিকুর রহমান

নির্বাচনী সহিংসতা ও রাজনীতির সংস্কৃতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি হলো নির্বাচন, কিন্তু সেই নির্বাচন যেন আর কোনো সহিংসতার কারণ না হয়—এটাই সবার প্রত্যাশা। তিনি আহ্বান জানান যে, ভবিষ্যতে যেন আর কোনো মায়ের বুক খালি না হয় এবং কোনো সন্তানকে এতিম হতে না হয়।

শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নির্বাচনী সহিংসতায় আহত এক নেতাকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, যারা মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে পারে না, তারা জনপ্রতিনিধি হওয়ার যোগ্য নয়। তিনি সংসদকে একটি আদর্শ প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করে বলেন, জনগণের করের টাকায় পরিচালিত সংসদে অশালীন বিতর্ক নয়, বরং জনকল্যাণমূলক আইন প্রণয়ন হওয়া উচিত।

শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে তিনি বলেন, শেরপুর-৩ আসনে সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে। রাজনীতিতে ভালোবাসা ও সহনশীলতার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, মতের ভিন্নতা থাকবে, তবে তা প্রকাশ করতে হবে মার্জিতভাবে। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংকটের কথা উল্লেখ করে তিনি দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাতিলের হুঁশিয়ারি ইরানের

‘ভবিষ্যতে যেন আর কোনো মায়ের বুক খালি না হয়’: শফিকুর রহমান

আপডেট সময় : ০৯:৪০:১১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬