ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

আবু সাঈদ বইমেলার দায়িত্বে সেই ‘নীল দলের’ শিক্ষকরাই, ক্যাম্পাসে তীব্র ক্ষোভ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আয়োজিত হতে যাওয়া ‘শহিদ আবু সাঈদ বইমেলা’র পরিচালনা কমিটিতে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের সদস্যদের রাখা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যায়, মেলার মূল দায়িত্ব দেওয়া হয়েছে বিগত সরকারের সময় রাজনৈতিকভাবে সক্রিয় থাকা দুই শিক্ষককে।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা এই মেলার আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন নীল দলের সাংগঠনিক সম্পাদক ড. মো. হারুন আল রশিদ। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া এবং দলীয় কর্মসূচিতে সরব থাকা এই শিক্ষকদের হাতে ‘শহিদ আবু সাঈদ’-এর নামে আয়োজিত মেলার দায়িত্ব দেওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা কোনো সদুত্তর দিতে রাজি হননি। উল্লেখ্য, গত বছরও অনুরূপ ঘটনায় একজনকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছিল প্রশাসন। আগামী ১২ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই মেলা শুরু হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাতিলের হুঁশিয়ারি ইরানের

আবু সাঈদ বইমেলার দায়িত্বে সেই ‘নীল দলের’ শিক্ষকরাই, ক্যাম্পাসে তীব্র ক্ষোভ

আপডেট সময় : ০৯:৩৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬