ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

অস্থিতিশীল নীতিমালা ও অতিরিক্ত করের চাপে হুমকির মুখে দেশের ইলেকট্রনিক্স শিল্প

বাংলাদেশের উদীয়মান ইলেকট্রনিক্স শিল্পে নতুন উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা বর্তমানের বৈষম্যমূলক ও ঘন ঘন পরিবর্তনশীল নীতিমালার কারণে বড় ধরণের আর্থিক ঝুঁকির মুখে পড়েছেন। বিশেষ করে রেফ্রিজারেটর, ফ্রিজার ও এয়ার কন্ডিশনার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো শুল্ক ও কর অব্যাহতির সুবিধা হঠাৎ প্রত্যাহার করায় বিপাকে পড়েছে।

সংশ্লিষ্টরা জানান, ২০১৯ সালে সরকারের দেওয়া কর রেয়াত ও ভ্যাট সুবিধার ওপর ভিত্তি করে অনেক নতুন বিনিয়োগকারী এই খাতে বিনিয়োগ করেছিলেন। কিন্তু শিল্প স্থাপনের মাত্র তিন বছরের মাথায় ২০২২-২৩ অর্থবছর থেকে সেই সুবিধাগুলো কমিয়ে করের হার বাড়ানো হয়েছে। ২০২৫ সালের নতুন প্রজ্ঞাপনে আয়কর ও ভ্যাট আরও বৃদ্ধির ঘোষণা আসায় উদ্যোক্তাদের মধ্যে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

উদ্যোক্তাদের দাবি, কাঁচামাল আমদানিতে অস্বাভাবিক শুল্ক নির্ধারণ এবং ডলার সংকটের কারণে উৎপাদন ব্যয় বহুগুণ বেড়ে গেছে। শিল্পকে বাঁচাতে এবং একে রপ্তানিমুখী খাতে রূপান্তর করতে দীর্ঘমেয়াদি স্থিতিশীল নীতিমালা, আমদানি শুল্ক হ্রাস এবং সহজ শর্তে ঋণের দাবি জানিয়েছেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অধ্যাদেশ ও সংস্কার ইস্যুতে সরকারের ইউ-টার্ন

অস্থিতিশীল নীতিমালা ও অতিরিক্ত করের চাপে হুমকির মুখে দেশের ইলেকট্রনিক্স শিল্প

আপডেট সময় : ০৮:৩৩:১১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬